Showing posts with label বিদেশী. Show all posts
Showing posts with label বিদেশী. Show all posts
Monday, June 25, 2007
মাই লাইফ ইন মাফিয়া - ভিন্সেন্ট টেরেসা
অনুবাদ পড়ছি, অনীশ দাশ অপুর করা। টেরেসা মাফিয়ার ভেতরের একজন ছিল। মাফিয়ার অর্গানাইজড ক্রাইমের ভালো বিবরণ আছে বইটাতে। তবে একঘেয়েমিতে পায় একসময়। এতো নাম, অমুক বস, তমুক আন্ডারবস, মনে রাখা মুশকিল হয়ে যায়।
Rage of Angles – Sydney Sheldon
সিডনি শেল্ডনের বই পারতপক্ষে পড়তে চাইনা। অবশ্য এই বইটার আগে একটা মাত্র বইই পড়েছিলাম - Stranger in the mirror। বাজে লেগেছিল বইটা। এই লেখকের আর কোনো বইই পড়বনা ঠিক করেছিলাম। Rage of angels বইটা ধরেছিলাম কারণ আর কোনো বই পাচ্ছিলামনা পড়ার। এটা আগেরটার মত খারাপ লাগেনি ওতোটা। তবে মাঝে একবার বিরক্ত হয়ে রেখে দিয়েছিলাম। শেষটায় খারাপ লেগেছে জেনিফারের জন্য। উইকিপিডিয়াতে দেখেছিলাম বইটা কোনো এক বছরে বেস্টসেলার লিস্টে ছিল।
The Pilot – Robert P. Devis
জাকিরের কাছ থেকে বইটা পেয়েছিলাম। অনেকদিন ধরে একটু একটু করে পড়েছি। সত্য কারণটা হল বইটা তেমন সুবিধার লাগছিল না। টেকনিক্যাল খুঁটিনাটি দিয়ে ভরা। তবু মোটামুটি কোনকিছু বাদ না দিয়েই পড়ার চেষ্টা করেছি। একসময় অনেক ছোটবেলায় পাইলট হবার স্বপ্ন দেখতাম, ও বয়েসটায় যেমন সবাই দেখে। এখন মনে পরলে হাসি একা একাই। বইটা যখন পড়ছিলাম আন্তরিক ভাবেই চাচ্ছিলাম বইটা ভালো লাগুক। কিন্তু যা হবার না তা কি আর হয়?
Subscribe to:
Posts (Atom)